বেনাপোল পোর্ট থানার অভিযানে ভারতীয় ফেন্সিডিলসহ নারী গ্রেফতার স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ , ডিসেম্বর ৯, ২০২৪ Oplus_0যশোরের বেনাপোল ভবারবেড় গ্রাম থেকে ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ সোনিয়া খাতুন (২৪) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার দুপুর ৩টা ৫০ মিনিটে ফেন্সিডিল সহ তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার সোনিয়া খাতুন ভবারবেড় পশ্চিমপাড়া গ্রামের মৃত আকমান মীরের মেয়ে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভবারবেড় গ্রামে অভিযান চালানো হয়। এসময় ভবারবেড় পশ্চিমপাড়া গ্রামস্থ পাঁকা রাস্তার উপর হতে ১৫ বোতল ফেন্সিডিল সহ সোনিয়া কে গ্রেপ্তার করা হয়।বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মো. রাসেল মিয়া বলেন, গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে। শেয়ার আইন-আদালতবিষয়: