ধামরাইয়ে এলাকাবাসীর সাথে স্বেচ্ছাসেবক দলের আহবায়ক অভির গণসংযোগ ও মতবিনিময় নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 12:32 PM , October 28, 2024 ঢাকার ধামরাই থানার কুশুরা ও যাদবপুর ইউনিয়নে এলাকাবাসীর সাথে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভির গণসংযোগ ও মত বিনিময় করছেন। গত রোববার বিকেলে ধামরাই থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার শাহিন আহমেদ শাওনের সভাপতিত্বে ও সদস্য সচিব সুজন মাহমুদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন,প্রধান অতিথি হিসেবে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি, বিশেষ অতিথি হিসেবে ধামরাই পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আহমেদ,যুগ্ম আহবায়ক পারভেজ পাঠান,ইমরান হোসেন, ধামরাই থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক লেহাজ উদ্দিন, ছাত্রদলের নেতা সায়েখ ইসলাম ও সোহাগ দেওয়ান বাবু প্রমুখ। শেয়ার সারা দেশবিষয়: