চাঞ্চল্যকর সাগর হত্যাকান্ডের প্রধান আসামি গ্রেফতার

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ , অক্টোবর ২৬, ২০২৪
যশোর জেলায় চাঞ্চল্যকর ও ক্লুলেস সাগর হোসেন (৩৪) হত্যাকান্ড মামলার আসামী তরিকুল ইসলাম (৪৬) কে বিশেষ অভিযান পরিচালনা করে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন চাঁদপুর এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৬, যশোর ক্যাম্প।
ভিকটিম মো. সাগর হোসেন (৩৪), পিতা- মো. দেলোয়ার হোসেন, মাতা- শাহানারা বেগম, সাং- ভেকুটিয়া (কলোনীপাড়া), থানা- কোতয়ালী, জেলা- যশোরকে গত ইং ০৭/১০/২০২৪ তারিখ বিকাল সাড়ে ৫টার দিকে যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন বালিয়া ভেকুটিয়া বাজারে পৌছলে,সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা কিছু দুস্কৃতিকারী অতর্কিতভাবে হামলা করে সাগর হোসেনের পায়ে, বুকে ও মাথায় (জিআই পাইপ, লাঠি, হাতুড়ি) দিয়ে গুরুত্বর আঘাত করে হত্যা করে। জানা যায়, ভিকটিম মো. সাগর হোসেন একজন বালু ও মাটি ব্যবসায়ী। তার ব্যবসাকে কেন্দ্র করে এলাকায় একাধিক মানুষের সাথে বিরোধ/দ্বন্দ চলছিল”।
“পরবর্তীতে স্থানীয় লোকজন থানা পুলিশকে সংবাদ দিলে থানা পুলিশ ঘটনাস্থল হতে ভিকটিম মো. সাগর হোসেন কে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ভিকটিমের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
পরবর্তীতে ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে ইং ০৮/১০/২০২৪ তারিখ রাত অনুমান ১’৩০ মিনিটের দিকে সে মারা যায়। উক্ত হত্যা সংক্রান্তে ভিকটিমের ভাই যশোর কোতয়ালী মডেল থানায় ০১ টি হত্যা মামলা দায়ের করে।
বিষয়টি ব্যাপক চাঞ্চল্যকর এবং ক্লুলেস হওয়ায় হত্যাকান্ডের রহস্য উদঘাটন সহ হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেফতারে র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প ছায়া তদন্ত অব্যাহত রাখে”।
“এরই ধারাবাহিকতায় র‌্যাব-৬, সিপিসি-৩, যশোর এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন চাঁদপুর এলাকায় উক্ত চাঞ্চল্যকর ও ক্লুলেস সাগর হত্যা মামলার আসামী মো. তরিকুল ইসলাম, পিতা- মৃত উজির আলী, সাং- চাদপুর, থানা- কোতয়ালী, জেলা- যশোর অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে তাৎক্ষণিক আভিযানিক দলটি উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী তরিকুল ইসলাম কে গ্রেফতার করে”।
“উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে”।
র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৬ সিপিসি-৩, যশোরের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ফ্লা.লে.মো. রাসেল এক “প্রেস রিলিজ” এ জানিয়েছেন-“ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামী তরিকুল ইসলাম কে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।

Loading