প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সৌজন্য সাক্ষাৎ নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ , অক্টোবর ১৩, ২০২৪ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর সাথে আজ (১৩ অক্টোবর ২০২৪) সৌজন্য সাক্ষাৎ করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি। সাক্ষাতকালে সেনাবাহিনী প্রধান কুশলাদি বিনিময়ের পাশাপাশি সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে মাননীয় প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। এসময় মাননীয় প্রধান উপদেষ্টা সেনাবাহিনী প্রধানকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। শেয়ার জাতীয়বিষয়: