জাতিসংঘে ড. ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির দেখা হওয়ার সম্ভাবনা নেই নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 10:40 PM , September 21, 2024 পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, (ফাইল ফটো)পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনে বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একই সময়ে নিউ ইয়র্কে যাচ্ছেন না। নরেন্দ্র মোদি আগেই চলে আসবেন। আমাদের প্রধান উপদেষ্টা দেরিতে যাচ্ছেন। কাজেই তাদের দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে।শনিবার (২১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ উপলক্ষে আয়োজিত এক কার্টেন রেইজার অনুষ্ঠানে তিনি একথা বলেন।পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তবে নিউ ইয়র্কে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকরের সঙ্গে বৈঠক হবে।তৌহিদ হোসেন বলেন, ‘জয়শংকরের সঙ্গে আমাদের দেখা হওয়ার বিষয়টি প্রায় নিশ্চিত। ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক নিয়ে যে এক ধরনের টানাপড়েন চলছে, এটা স্বীকার করতে হবে। সমস্যার সমাধান করতে হলে, সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না। আমরা অবশ্যই টানাপড়েন পেছনে ফেলতে চেষ্টা করবো এবং ওয়ার্কিং রিলেশন যেন হয়। তবে সম্পর্কটা হতে হবে সার্বভৌমত্ব, মর্যাদা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে। এর ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নেওয়া সম্ভব এবং আমরা সেই চেষ্টা করবো শেয়ার জাতীয়বিষয়: