জশনে জুলুস উপলক্ষে পটিয়া ইন্দ্রপোল চত্বরকে গাউসিয়া কমিটির পক্ষে সাজ সজ্জাকরণ উদ্বোধন এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল স্টাফ রিপোর্টার প্রকাশিত: ১২:১০ অপরাহ্ণ , সেপ্টেম্বর ১১, ২০২৪ ১২ রবিউল আউয়াল পবিত্র জশনে জুলুস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছর ও গাউসিয়া কমিটির কেন্দ্রীয় পরিষদের নির্দেশক্রমে পটিয়া পৌর সদরের প্রধানতম প্রবেশদ্বার ইন্দ্রপোল চত্বরে নবরুপে সাজ সজ্জাকরণ কাজ শুভ উদ্বোধন করা হয়েছে। এতে উদ্বোধক ছিলেন গাউসিয়া কমিটি চট্রগ্রাম দক্ষিণ জেলার সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও পটিয়া উন্নয়ন ফোরামের যুগ্ম আহবায়ক,আলহাজ্ব শওকত আলী চৌধুরী, ইন্দ্রপোল লবণ শিল্প মালিক মাহবুবুর রহমান, অধ্যক্ষ রফিকুল ইসলাম, আবদুস সালাম বাবুল আবুল হোসেন সওদ্গর, আবু নাসের, নুরুল আমিন সহ নবী ভক্তরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে আগামী ৯ রবিউল আউয়াল ঢাকায় ও ১২ রবিউল আউয়াল চট্টগ্রামের ঐতিহাসিক জশনে জুলুস সফল করার মাধ্যমে রাসুলে করিম (সা:) রেজামন্দী হাসিল করার আহবান জানানো হয়। উল্লেখ্য গত বছর চট্রগ্রামের জুলসে প্রায় ৭০ লক্ষ নবী প্রেমিকের অংশ গ্রহন বিশ্বজুড়ে ঐতিহাসিক রেকর্ড সৃষ্টি করে। যা গিনেসবুকে স্থান লাভ করে।এতে এবারের জশনে জুলুসে গাউসে জামান আওলাদে রাসুল (সা:) ও রাহনামায়ে শরিয়ত ও তরিকত মুর্শিদে বরহক আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবের শাহ (মদ্দজিল্লুহুল আলী) নের্তৃত্ব দেবেন। জুলুস সফল করতে সর্বস্তরের নবী প্রেমিকদেরকে একযোগে কাজ করার আহবান জানানো হয়। শেয়ার অন্যান্যবিষয়: