শুধু ভালো পুলিশ চাই বললে হবে না, ভালো পুলিশ বানাতে ভালো ভূমিকা রাখতে হবে

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ , সেপ্টেম্বর ৯, ২০২৪
চট্টগ্রামের পটিয়ায় রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে পটিয়া পৌর সদরের পোস্ট অফিস মোড়স্থ পটিয়া প্রেস ক্লাবের সামনে এক নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে চট্টগ্রাম রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আহসান হাবিব পলাশ বলেন শুধু ভালো পুলিশ চাই বললে হবে না, আপনাকে ভালো পুলিশ বানাতে ভালো ভূমিকা রাখতে হবে। আপনাদের সহযোগীতার মনোভাবই পুলিশকে ভালো পুলিশ হতে সহায়ক হবে। পুলিশ যদি কোন অপকর্মের সাথে জড়িত থাকে তা কোনভাবে বরদাস্ত করা হবেনা। আমাদের অনেক ব্যর্থতা, সীমাবদ্ধতা রয়েছে তবুও পুলিশ ছাড়া সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়, এ কথা অস্বীকার করার কোন সুযোগ নেই। অতীতে পুলিশের অনেক দূর্বলতা ছিল। যার কারেন আমাদের অনেক সদস্য প্রাণ হারিয়েছে। যা আমাদের ব্যতীত করে। আন্দোলনের সময় বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, অনেক অস্ত্রধারীরা ছাত্র-জনতার ওপর গুলি চালিয়েছে। এসব অস্ত্র-গুলি উদ্ধার করতে পুলিশকে সহায়তা করতে অনুরোধ রইল, কাউকে হয়রানী করার উদ্দেশ্যে নয়, কাদের কাছে অস্ত্র রয়েছে তাদের প্রকৃত তথ্য আপনারা আমাদেরকে দেন। আমরা জনগণের নিরাপত্তার স্বার্থে এসব অস্ত্র উদ্ধার করব।
এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এতে উপস্থিত ছিলেন।

Loading