টাঙ্গাইলে শহীদ আবু সাঈদ এর ছবি আর্ট করায় মাপ চাইতে হলো স্কুল শিক্ষকের অধ্যক্ষের পদত্যাগ দাবি

প্রকাশিত: ২:২৭ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২, ২০২৪

গত ২০ আগস্ট বিকালে টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুলের শিক্ষক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ হওয়া আবু সাঈদের স্মরণে ছবি আর্ট করাতে ছাত্রদের সহযোগিতা করায় শিক্ষক শামীমকে তাৎক্ষণিক স্কুলে ডেকে এনে সবার সামনে মাফ চাইতে বাধ্য করান প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ শাহানা বেগম।

ছাত্র-জনতার ‘গণঅভ্যুত্থানে’ শেখ হাসিনার পতনের পর থেকে দেওয়ালে দেওয়ালে লিখছেন নানা স্লোগান, আঁকছেন গ্রাফিতি। এসবের মধ্য দিয়ে সমাজের বৈষম্য নিরসন এবং আন্দোলনে শহিদদের স্মরণ করছেন। এ দায়িত্ব পালনকালে তারা সহিংসতা, দুর্নীতি ও অপকর্মমুক্ত বাংলাদেশ গড়ার শপথ করেন। পাশাপাশি মাতৃভূমি রক্ষার অঙ্গীকার করেন। কিন্তু টাঙ্গাইলে প্রি ক্যাডেট স্কুলের অধ্যক্ষ স্বৈরাচারী ধূষরের ভূমিকা পালন করে।

গ্রাফিক্স শিক্ষক শামিম জানান, চলে এসো নতুন ভোরে এই ছবিটি দেয়ালে আর্ট করায় স্কুলের অধ্যক্ষ আমার রং তুলি কেরে নেয়। আমাকে বিভিন্নভাবে হুমকি দাম কি প্রদান করে এবং সবার সামনে মাফ চাইতে বাধ্য করায়। অপরদিকে ১ সেপ্টেম্বর ধর্মীয় অনুভূতিতে আঘাত ও নানা অনিয়ম -দুর্নীতির অভিযোগে টাঙ্গাইল টাঙ্গাইল প্রি ক্যাডেট স্কুলের অদক্ষের পদত্যাগ বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। তাদের দাবি দুর্নীতিবাজ অধ্যক্ষের পদত্যাগ করে স্কুলের পরিবেশ ফিরিয়ে আনতে হবে।

Loading