টাঙ্গাইলে সাবেক প্রতিমন্ত্রীসহ ১২৯ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা মেহেদী হাসান চৌধুরী মেহেদী হাসান চৌধুরী স্টাফ রিপোর্টার প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৩, ২০২৪ টাঙ্গাইলে সাবেক বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুসহ ১২৯ জনের বিরুদ্ধে দ্রæত বিচার আইনে মামলা হয়েছে। মামলার বাদি হয়েছেন ঢাকার ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ-এর আইন বিভাগের ষষ্ঠ সেমিস্টারের ছাত্র মো: মনির হোসেন। তিনি নাগরপুর উপজেলার কলমাইদ গ্রামের নুরু মল্লিকের ছেলে। সোমবার (২ সেপ্টেম্বর) টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্রæত বিচার আদালতে এই মামলা দায়ের করা হয়। বিচারক পশুপতি বিশ^াস মামলাটি আমলে নিয়ে পরে আদেশের জন্য রাখেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে সংশ্লিষ্ট আদালত থেকে জানানো হয়, বিচারক মামলাটি নাগরপুর থানাকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। সাবেক প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর ভাই মজিবল হক পান্নাকে মামলায় ২ নম্বর আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরো ১৫০-২০০ জনকে আসামি করা হয়েছে এ মামলায়। মামলায় অভিযোগ করা হয়, গত ১৮ জুলাই নাগরপুর কলেজ গেট এলাকায় বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাবেক প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও তার ভাই মজিবল হক পান্নার নির্দেশে আসামিরা আগ্নেয়াস্ত্র, দা-কুড়াল ও লাঠিসোটাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। আসামিরা ফাঁকা গুলি ছুড়ে এবং ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে সেখানে ত্রাসের সৃষ্টি করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় বাদিসহ অন্তত ১০ জন আন্দোলনকারী আহত হন। বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম. এ. মালেক আদনান জানান, দÐবিধির কয়েকটি ধারাসহ দ্রæত বিচার আইনে মামলাটি দায়ের করা হয়েছে। মাননীয় বিচারক মামলাটি আমলে নিয়ে বাদির জবানবন্দি গ্রহণ করেন। পরে মামলাটি নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন। শেয়ার টাঙ্গাইলবিষয়: