ধামরাইয়ে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২, ২০২৪

 

ঢাকার ধামরাই থানা ও পৌর বিএনপির উদ্যোগে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল গত রোববার ধামরাই পৌরসভা কিষাণ কোল্ড স্টোরে অনুষ্ঠিত হয়। দেশে চলমান বন্যার কারণে অল্প পরিসরে কর্মসূচি আয়োজন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচিতে অর্থব্যয় না করে বন্যার্তের মাঝে সহায়তা ব্যয় করা জন্য।
ধামরাই থানার বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিনের সভাপতিত্বে ও ধামরাই থানার যুব বিষয়ক সম্পাদক রেজুয়ান আহমেদ চৌধুরী রবিনের সঞ্চালনায় বক্তব রাখেন,ধামরাই থানার বিএনপির সহ সভাপতি রকিবুর রহমান খান ফরহাদ, সাধারন সম্পাদক শামসুল ইসলাম,সাবেক সভাপতি ফজলুল হক গোপাল দেওয়ান,ধামরাই পৌর বিএনপির সিনিয়র ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমান আতিক,সাধারণ সম্পাদক আশিকুর রহমান স্বপন, পৌর সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মারুফ শিকদার,ফিরোজ খান বাবু, সহ সভাপতি আনোয়ার জাহিদ তালুকদার,ও রফিকুল ইসলাম শোয়েব প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Loading