জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শার্শায় বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত স্টাফ রিপোর্ট স্টাফ রিপোর্ট যশোর প্রকাশিত: ৯:৪৩ পূর্বাহ্ণ , সেপ্টেম্বর ২, ২০২৪ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য ও বন্যাদূর্গতদের সহায়তার মাধ্যমে যশোরের শার্শা উপজেলা বিএনপির উদ্যেগে দীর্ঘ ১৭ বছরপর প্রকাশ্যে বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১ সেপ্টেম্বর রবিবার সকালে শার্শা উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে বিভিন্ন কর্মসূচী পালিত হয়। কর্মসূচীর মধ্যেছিল দলীয় অফিসের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল। কর্মসুচীতে সকাল ৯ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন শার্শা উপজেলা বিএনপি আহবায়ক কমিটির আহবায়ক খায়রুজ্জামান মধু। আলোচনা সভায় উপস্তিতথেকে বক্তব্যদেন বিএনপি’র সাবেক কেন্দ্রীয়নেতা ও শার্শা উপজেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মফিকুল হাসান তৃপ্তি,আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক আবুল হাসান জহির,আহবায়ক কমিটির সদস্য আশরাফুল আলম বাবু, এ্যাডঃ মোস্তফা কামাল মিন্টু, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা,সেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল হাসান রিপন, ভারপ্রাপ্ত সদস্য সচিব ওয়াছিউদ্দিন,শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সবুজ হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুর জোবায়ের শাওন প্রমুখ। আলোচনা সভায় শার্শা উপজেলার ১১টি ইউনিয়ন ও ৯৯ টি ওয়ার্ড বিএনপি ও তার সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মি উপস্থিত ছিলেন। আলোচনা শেষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ মনিরুজ্জামান। শেয়ার বাংলাদেশবিষয়: