রামগড়ে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: 11:30 PM , August 26, 2024

খাগড়াছড়ির রামগড়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান।

(২৬ আগষ্ট)সোমবার রামগড় উপজেলার দুটি ইউনিয়ন পাতাছড়া ও রামগড় সদরে বন্যার্ত ৫ হাজার পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট দীপক কুমার শীল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, উপজেলা বিএনপির সভাপতি হাফেজ আহম্মদ ভুইয়া, সাধারণ সম্পাদক নুর হোসেন নুরু, পৌর বিএনপির সভাপতি মো: জসিম উদ্দিন, রামগড় প্রেসক্লাবের সভাপতি মো: নিজাম উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক মো: নিজাম উদ্দিন, রামগড় রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো: বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক রতন কুমার বৈষ্ণবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Loading