ইন্টারনেট বন্ধের দায় জিয়াউল আহসানের ঘাড়ে দিলেন পলক নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 7:12 PM , August 19, 2024 ছত্র-জনতার গণআন্দোলনের মুখে গেল ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী-এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে গেছেন। কেউ কেউ দেশ ছেড়েছে আবার কেউ অনেকেই গ্রেফতার হচ্ছেন। তাদের মধ্যে একজন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে গেল ১৪ আগস্ট রাতে আত্মগোপনে থাকাবস্থায় তাকে গ্রেফতার করা হয়। কোটা আন্দোলনে রিকশাচালক হত্যা মামলায় গ্রেফতার পলক বর্তমানে ১০ দিনের রিমান্ডে আছে।তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গ্রেফতারের পর থেকেই ভেঙে পড়েন পলক। জিজ্ঞাসাবাদে তেমন কোনও তথ্য দিতে পারছেন না। প্রশ্ন করলেই মাথা নিচু করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নাকাটি করেন। বেশিরভাগ সময় কান্নাকাটি করছেন। এমনকি নিজের মন্ত্রণালয়ের কোনও কাজের দায়-দায়িত্ব নিতেও অস্বীকার করে যাচ্ছেন।পলকের ভাষ্যমতে জনা যায়, ইন্টারনেট বন্ধ করার বিষয়ে তার একক কোনও সিদ্ধান্ত ছিল না। এ ক্ষেত্রে শেখ হাসিনার সায় ছিল। একইসাথে এনটিএমসির মহাপরিচালক সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের নির্দেশনা মেনে তিনি ইন্টারনেট শাটডাউনের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান।জিজ্ঞাসাবাদে তিনি আরও জানান, আওয়ামী সরকারের পতন এত দ্রুত হতে পারে, তা তিনি কল্পনাও করতে পারেননি। চাইলে তিনি দেশ ছেড়ে পালাতে পারতেন। কিন্তু শেখ হাসিনার সঙ্গে “বেইমানি করা হবে” বলে তিনি যাননি। তবে, স্ত্রী-সন্তানদের বিদেশ পাঠিয়ে দেয়ার কথা স্বীকার করেছেন তিনি শেয়ার জাতীয়বিষয়: