পুলিশের ৭৩ জন কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ , আগস্ট ১৮, ২০২৪ পুলিশের ৭৩ জন কর্মকর্তাকে একযোগে উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদে পদোন্নতি দিয়েছে সরকার; যাদের মধ্যে পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৩১ কর্মকর্তাকে সরাসরি দুই ধাপ পদোন্নতি দেওয়া হয়েছে।সাধারণত এসপি থেকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়, পরের ধাপে ডিআইজি হিসেবে পদোন্নতি পান পুলিশ সদস্যরা।ক্ষমতার পালাবদলে পুলিশ ও প্রশাসনে পরিবর্তনের ডামাডোলের মধ্যে রোববার একসঙ্গে পদোন্নতির এসব আদেশ এল, যাদের মধ্যে পদোন্নতি পাওয়া ৬৩ জনকে সুপারনিউমারারি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক দুই প্রজ্ঞাপনে এসব পদোন্নতি দেওয়া হয়।প্রজ্ঞাপনে বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা নিয়ম অনুযায়ী জননিরাপত্তা বিভাগে যোগ দেবেন। পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত তারা নিজ পদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন।সরকার পতনের পর পুলিশের প্রায় সব পর্যায়ে রদবদল অব্যাহত রয়েছে। বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় এসবির সাবেক প্রধান মনিরুল ইসলাম ও সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের মতো প্রভাবশালী পুলিশ কর্মকর্তাদের।প্রবল গণআন্দোলনের মুখে গত ৫ অগাস্ট সরকারের পতন হলে শেখ হাসিনার আমলে নিয়োগ দেওয়া পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পরদিন চাকরি থেকে বাদ দেওয়া হয়। তার স্থলে আনা হয় ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের কমান্ড্যান্ট মো. ময়নুল ইসলামকে।পরদিনি ৭ অগাস্ট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক হারুন-অর-রশিদকে সরিয়ে পুলিশের বিশেষ এ ইউনিটের নেতৃত্বে আনা হয় অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমানকে।ঢাকার পুলিশ কমিশনার হাবিবুর রহমানকেও বাধ্যতামূলক অবসরে পাঠিয়ে সেই জায়গায় চলতি দায়িত্ব দেওয়া হয় সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাইনুল হাসানকে।শনিবার ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি করা হয়েছে। একই দিন ডিএমপির উপকমিশনার পদমর্যাদার সাত কর্মকর্তাকে বিভিন্ন দায়িত্বে পদায়ন করা হয়েছে।গত ১৩ আগস্ট একযোগে ঢাকার ১৮ জন ওসিকে বদলি করে খাগড়াছড়িসহ বিভিন্ন জেলায় প্রশিক্ষণসংক্রান্ত দায়িত্ব দিয়ে বদলি করা হয় শেয়ার জাতীয়বিষয়: