সরিয়ে দেওয়া হলো বিটিভির ডিজি জাহাংগীরকে নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 5:38 AM , August 19, 2024 বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (ডিজি) ড. মো. জাহাংগীর আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাকে বদলি করে রোববার রাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।জাহাংগীরকে গত বছরের ৫ জুন প্রেষণে বিটিভির মহাপরিচালক নিয়োগ দিয়েছিল সরকার।তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। বিটিভিতে যোগদানের আগে জাহাঙ্গীর আলম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র অনুবিভাগের দায়িত্বে ছিলেন শেয়ার জাতীয়বিষয়: