খুলনায় সংঘর্ষে পুলিশ সদস্য নিহত নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ১১:২১ অপরাহ্ণ , আগস্ট ২, ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জের ধরে খুলনায় শিক্ষার্থী ও পুলিশের মধ্যে তিন দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে।শুক্রবার (২ আগস্ট) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পৃথক পৃথক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে।খুলনার জিরো পয়েন্ট, গল্লামারী মোড় এবং খুলনা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘর্ষ চলাকালে রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় সুমন মৃধা নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যানে আগুন ধরিয়ে দেয় বলে জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মোজাম্মেল হক।তিনি জানান, সংঘর্ষের সময় সুমন মিধা নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন তিনি। পুলিশ সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছে। অথচ আমার এক ভাইকে পিটিয়ে মেরে ফেলল।এদিকে দফায় দফায় সংঘর্ষ চলাকালে শিক্ষার্থী, পথচারী ও পুলিশের অন্তত ৩০ জন আহত হয়েছেন। ছাত্র-জনতার গণমিছিলকে কেন্দ্র করে সংঘর্ষের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। অপরদিকে ছাত্ররাও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। শেয়ার সারা দেশবিষয়: