বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে চলবে ট্রেন নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 5:05 PM , July 30, 2024 আগামী বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে কারফিউ শিথিল থাকা অবস্থায় স্বল্প দূরত্বে চলবে ট্রেন। মঙ্গলবার দুপুরে রেল ভবনের সভাকক্ষে বাংলাদেশ রেলওয়ের ট্রেন চলাচল শুরু সংক্রান্ত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেকার আলম রাজন বলেন, বৃহস্পতিবার থেকে কারফিউ শিথিল থাকা অবস্থায় স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হবে। তবে আন্তঃনগর ট্রেন চলাচলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি৷রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে কোটা সংস্কার আন্দোলন সহিংসতার জেরে ১৮ জুলাই থেকে বন্ধ হয়ে যায় যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল। শেয়ার জাতীয়বিষয়: