কোটা সংস্কারের দাবীতে ইসলামপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ৭:০৭ অপরাহ্ণ , জুলাই ১৭, ২০২৪

রোকনুজ্জামান সবুজ, জামালপুর: জামালপুরের  ইসলামপুরে কোটা সংস্কারের দাবীতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। 

ছাত্র সমাজের ওপর মর্মান্তিক হামলার প্রতিবাদ ও কোটা সংস্কারের এক দফা দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন,উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ব্যানারে এ বিক্ষোভ ও সমাবেশ করে।

বুধবার (১৭জুলাই) বিকালে ফরিদুল হক খান দুলাল অডিটরিয়াম থেকে বিক্ষোভ সমাবেশ বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আন্দোলনরত ছাত্রছাত্রীরা বাইপাস সড়কে অবস্থান করে রাস্তা অবরোধ করে রাখে। পরে আন্দোলনকারীরা ঐতিহাসিক বটতলা চত্বরে অবস্থান করে কোটা সংস্কার দাবীতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।  

Loading