যুবলীগের রাজনীতিতে যোগ দিলেন আউকপড়ার সুমন রানা নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ , জুলাই ১৭, ২০২৪ নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ আওয়ামী যুবলীগের পরিচ্ছন্ন রাজনৈতিক কার্যক্রম দেখে দলের প্রতি অনুপ্রাণিত হয়ে যুবলীগের রাজনীতিতে যুক্ত হলেন আশুলিয়া ইউনিয়নের আউকপড়া গ্রামের কৃতি সন্তান, মুজিব আদর্শের সৈনিক ও তরুণ সমাজ সেবক সুমন রানা ।১৩ জুলাই ২০২৪ শনিবার বর্তমান ঢাকা জেলা যুবলীগের সম্মানিত সদস্য এবং আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম ভূইয়ার কাছ থেকে সদস্য ফরম সংগ্রহ করেন এই যুবনেতা সুমন রানা।এসময় আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মইনুল ইসলাম ভূইয়া বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দেশ। বঙ্গবন্ধু কন্যার নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে এবং স্বাধীনতা বিরোধী অপশক্তির সকল অপতৎপরতা মোকাবেলায় আগামীর জন্য আরো শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে উঠেছে যুবলীগ। বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশের নির্দেশে, আওয়ামী যুবলীগ সারাদেশে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। নতুন প্রজন্মের সৎ, যোগ্য, ও বালিষ্ঠ কন্ঠস্বর নেতাদেরকে বাছাই করে প্রতিটি জেলা ও উপজেলা কমিটির নেতৃত্বে আনা হচ্ছে। দেশ প্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নতুন প্রজন্ম যুবলীগের রাজনীতিতে যুক্ত হতে চায়। তাদের সুযোগ দেয়া হচ্ছে। তিনি আরো বলেন সুমন রানা আমাদের সুপরিচিত, সে অত্যন্ত বিনয়ী ও সৎ এবং নিবেদিত প্রাণ। সে যুবলীগের প্রতিটি সভা-সমাবেশে উপস্থিত থাকে। আশাকরি সে কখনো যুবলীগের গঠনতন্ত্র পরিপন্থি কোন কাজ করবে না। যুবলীগের সদস্য ফরম সংগ্রহ করায় আমি তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। যুবলীগ নেতা সুমন রানা বলেন, আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের পরিচ্ছন্ন রাজনৈতিক কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি । মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় যুবলীগ এবং আশুলিয়া থানা যুবলীগের নেতৃবৃন্দের নির্দেশে যে কোন লড়াই সংগ্রামে রাজপথে থাকবো । শেয়ার ঢাকাবিষয়: