জামালপুরে বন্যার পানিতে ডুবে বৃদ্ধের ও শিশু মৃত্যু নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 7:36 PM , July 9, 2024 রোকনুজ্জামান সবুজ জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে বাড়ির পাশে খেলতে গিয়ে বন্যার পানিতে ডুবে ইয়াসিন মিয়া (৮) নামে এক শিশু এবং মাছ ধরতে গিয়ে শাহা আলী (৫৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।সোমবার (৮জুলাই) দুপুরে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরআদ্রা ও বিকেলে পৌরসভার কামরাবাদ এলাকায় এ দু’টি ঘটনা ঘটে।নিহত ইয়াসিন চরআদ্রা গ্রামের হেলাল মিয়ার ছেলে এবং শাহা আলী কামরাবাদের মৃত জমশের আলীর ছেলে।সাতপোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের বলেন,দুপুরে শিশু ইয়াসিন বাড়ির পাশে খেলা করছিল। এসময় পাশের বন্যার পানিতে পড়ে সে নিখোঁজ হয়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির তার লাশ উদ্ধার করে।অপরদিকে একইদিন বিকেলে বৃদ্ধ শাহা আলী বাড়ির পাশে ঝিনাই নদীতে মাছ ধরতে যান। এসময় বন্যার পানির স্রোতে তিনি নিখোঁজ হন। পরে নদীতে তার লাশ ভেসে ওঠে।সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। শেয়ার সারা দেশবিষয়: