জামালপুরে ৭০ হাজারের উপরে মানুষ পানি বন্দি।। রাস্তা ঘাট লন্ডভন্ড নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ , জুলাই ৫, ২০২৪ রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জামালপুরের যমুনা,ব্রহ্মপুত্রসহ অন্যান্য নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ৭০ হাজারেরও উপরে মানুষ। আজ সকালে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনা নদীর পানি গত ২৪ ঘন্টায় ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে দেওয়ানগঞ্জ, ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার মোট ১৯টি ইউনিয়ন বন্যার পানিতে প্লাবিত হয়েছে, তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট। দেওয়ানগঞ্জ উপজেলার খোলাবাড়ী সড়কের একটি সেতুর সংযোগ সড়ক ও কাঠারবিল এলাকায় দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী আঞ্চলিক সড়কের ৩০ মিটার অংশ বন্যার পানিতে ভেঙে যাওয়ায় ওই এলাকার সাথে বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। বন্যার পানির কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠান। বাড়িঘরে পানি উঠায় কয়েকশ পরিবার গবাদি পশু নিয়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। বন্যার্তদের জন্য ৩শ মেট্টিক টন চাল ও ৩ হাজার ৪শ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে, ১১টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, বন্যা মোকাবেলায় সকল প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসন।বাইটঃ মো. সিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইসলামপুর জামালপুর। শেয়ার সারা দেশবিষয়: