রামগড়ে মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম সুলতান আহাম্মদের ২৭তম মৃত্যু বার্ষিকী পালন বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: 11:24 PM , June 25, 2024 ২৫ জুন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বাংলাদেশ আ’লীগ জাতীয় কার্যকরী কমিটির সাবেক সদস্য, রামগড় উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি,বীর মুক্তিযোদ্ধা সুলতান আহাম্মদের ২৭তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়।১৯৯৭ সালের ২৫ জুন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ত্যাগী আদর্শবান সংগঠক এই নেতার প্রতি শ্রদ্ধা জানিয়েছে রামগড় উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন সহ সুলতান স্মৃতি সংসদের নেতাকর্মীরা।মঙ্গলবার (২৫ জুন) সকাল ১০টায় উপজেলা আ’ লীগ ও সকল সহযোগী সংগঠন এবং সুলতান স্মৃতি সংসদের উদ্যোগে কেন্দ্রীয় কবরস্থান প্রাঙ্গনে তাঁর স্মরণে পুষ্পমাল্য অর্পণ,কবর জিয়ারত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন রামগড় পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি এবং সুলতান স্মৃতি সংসদের সভাপতি রফিকুল আলম কামাল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোবারক হোসেন বাদশা, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর,পৌর কাউন্সিলর ও উপজেলা আ’ লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং সুলতান স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো. আহসান উল্লাহ, পৌর কাউন্সিলর শ্যামল ত্রিপুরা, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম-প্রদেশ ত্রিপুরা, যুবলীগ নেতা সুমন বড়ুয়া, খাজা নাজিমুদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর বিষ্ণু দত্ত প্রমূখ।এছাড়াও সুলতান স্মৃতি সংসদের সদস্য, উপজেলা ও পৌর আ’ লীগ, যুবলীগ, ছাত্র লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এতে অংশ নেন। শেয়ার খাগড়াছড়িবিষয়: