ধামরাইয়ের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 6:29 PM , June 25, 2024 ধামরাই উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলঢাকার ধামরাই উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল লতিফ ও ভাইস চেয়ারম্যান জুয়েল রানা এবং মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার এর দায়িত্ব গ্রহন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল উপজেলা চত্বর মাঠে অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোঃ আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা এম এ হাসানের সঞ্চরণায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে স্থানীয় এমপি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ,বিশেষ অতিথি হিসেবে সাবেক এমপি এম এ মালেক, উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল লতিফ, ভাইস চেয়ারম্যান জুয়েল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজ আক্তার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খাইরুল আলম, থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ (পিপিএম),উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান, পল্লী বিদ্যুতের ডিজিএম ফয়সাল মাহমুদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিরুল হক সোসভাগ ইউপি চেয়ারম্যান প্রভাষক আওলাদ হোসেন সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সদস্যসহ নেতৃবৃন্দ। শেয়ার ঢাকাবিষয়: