বিএনপি ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক সৃষ্টি করে দেশের ক্ষতি করেছে : কাদের নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 2:29 PM , June 20, 2024 বিএনপি ভারতের সঙ্গে বৈরী সম্পর্ক সৃষ্টি করে দেশের ক্ষতি করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।বৃহস্পতিবার (২০ জুন) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভায় তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, আমরা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ, ভারসাম্যপূর্ণ ও সম্মানজনক সম্পর্ক চাই। সব সমস্যা আলোচনার টেবিলে সমাধান করব। জাতীয় স্বার্থ বিকিয়ে দিয়ে কারও সঙ্গে সম্পর্ক রাখব না।সিলেট অঞ্চলের জনপ্রতিনিধিদের পানিবন্দি মানুষকে সহযোগিতার আহ্বান জানিয়ে কাদের বলেন, সিলেটের বন্যা পরিস্থিতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিত খোঁজখবর নিচ্ছেন। সিলেটে ভয়াবহ বন্যা পরিস্থিতি। এই অবস্থায় আওয়ামী লীগ নেতাকর্মীদের ত্রাণ কার্যক্রম এবং উদ্ধার কার্যক্রমে অংশ নিতে হবে।বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান রিজভীর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, হীরকজয়ন্তী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভাসহ ১০ দফা কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ। রাজধানীতে শুক্রবার (২১ জুন) বিকেল ৩টায় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে শেয়ার রাজনীতিবিষয়: