ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭১টি ওয়ার্ডের বর্জ্য অপসারণ নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 11:55 PM , June 17, 2024 ছবি সংগৃহীতঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৭১টি ওয়ার্ডে কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণ করা হয়েছে। আজ সোববার রাত ১০টায় এসব বর্জ্য অপসারণ করা হয়।রাতে ঢাদসিক থেকে জানানো হয়, কোরবানির পশুর বর্জ্য ১, ২, ৪-৭, ৯, ১০, ১২, ১৩, ১৬-৪১, ৪৩-৫৯, ৬১, ৬৩-৭৫ নম্বর ওয়ার্ড থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।বাকি থাকা ৩টি ওয়ার্ড (৩, ৬০ ও ৬২ নম্বর ওয়ার্ড) থেকে ৮৫ শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে। এসময় ২ হাজার ২৮২টি ট্রিপের মাধ্যম ১০ হাজার ৭২১ দশমিক ৪৮ টন বর্জ্য অপসারণ করা হয়। শেয়ার রাজধানীবিষয়: