ইংল্যান্ডকে বিদায় করার ছক কষছে অস্ট্রেলিয়া নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৭:১৭ পূর্বাহ্ণ , জুন ১৩, ২০২৪ আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। নিজেদের দিনে যে কোনো দলের জন্যই বড় আতঙ্কের নাম জস বাটলারের দল। এই ইংল্যান্ডকে তাই নিজেদের স্বার্থেই সুপার এইটে দেখতে চায় না অস্ট্রেলিয়া। কেননা, এই ইংল্যান্ডের বিপক্ষে এক আসরে দ্বিতীয়বার মুখোমুখি হওয়ার ইচ্ছে নেই অজিদের। আর সে কারণেই গ্রুপপর্ব থেকেই ইংল্যান্ডকে বিদায় করার ছক কষছে অস্ট্রেলিয়া। আর সেটা জোর গলায় বলেও বেড়াচ্ছে দলটি।ইংল্যান্ডকে বিদায় করা এক অর্থে নির্ভর করছে অস্ট্রেলিয়ার ওপরই। তবে সেক্ষেত্রে গ্রুপপর্বের শেষ দুই ম্যাচে জিতে কাজটা সহজ করতে হবে ইংলিশদেরও। এরপরও থাকবে রান রেটের হিসেব। যেটা তাদের করতে হবে স্কটল্যান্ডের বিপক্ষে। কেননা ৩ ম্যাচ শেষে ৫ পয়েন্ট নিয়ে স্কটিশদের অবস্থান যে গ্রুপের দুই নম্বরে। অন্যদিকে টানা তিন জয়ে নিশ্চিত অজিদের সুপার এইট।গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড। আর কোনো কারণে সেই ম্যাচে যদি হেরে যায় অজিরা। তবে নিশ্চিত হয়ে যাবে স্কটিশদের সুপার এইট ও ইংলিশদের বিদায়। তবে অজিরা জিতলেও সুযোগ থাকবে স্কটল্যান্ডের। সেক্ষেত্রে বিবেচনায় আসবে ঠিক কত ব্যবধানে হেরেছে স্কটিশরা। আর এখনটাতেই হিসেব কষে ম্যাচে জয় তুলে স্কটিশদের সাহায্য করতে চায় অজিরা। একই সঙ্গে নিশ্চিত করতে চায় ইংল্যান্ডের বিদায়। যা জানিয়েছেন দলটির সাবেক অধিনায়ক টিম পেইন।ইংল্যান্ডকে বিদায় করা উচিত কিনা অস্ট্রেলিয়ার; এমন প্রশ্নে পেইন বলেন, ‘অবশ্যই তাদের উচিত (ফলাফল কারসাজি করা)। আমি মোটেও রসিকতাও করছি না। আমি গত কয়েকদিনে এই বিষয়টি নিয়ে অনেকের সঙ্গেই কথা বলেছি। আমি খুবই গুরুতর এই বিষয়ে। আমি নিশ্চিত নই যে নেট রান রেট কেমন দেখাচ্ছে। আপনাকে ম্যাচ হারাতে হবে না, তবে আপনি চাইলে স্কটল্যান্ডকে যথেষ্ট কাছাকাছি নিয়ে যেতে পারেন।’জয় ও বিতর্ক এড়িয়েই কিভাবে ইংলিশদের বিদায় করতে পারে অস্ট্রেলিয়া সেটাও জানিয়েছেন পেইন। বলেন, ‘আমরা যেন নিজেদের থেকে খুব বেশি এগিয়ে না যাই। স্কটল্যান্ড একদিন হারতেই পারে। কিন্তু এটা হোক, স্কটল্যান্ড প্রথমে ব্যাট করে ১৪০ রান করুক এবং আমরা সেটা ১৯.৫ ওভা শেয়ার খেলাধুলাবিষয়: