ঝুকি বিহীন স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ে রামগড়ে কর্মশালা অনুষ্ঠিত বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: 3:07 PM , June 5, 2024 ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ঝুকি বিহীন ও স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ে অবহিতকরণ কর্মশালা খাগড়াছড়ির রামগড়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ও সংশ্লিষ্ট অধিদপ্তরের এমসি এইচ সার্ভিস ইউনিটের ব্যবস্থাপনায় মঙ্গলবার(৪ জুন)রামগড় পাহাড়াঞ্চল কৃষি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজলা নির্বাহী অফিসার মমতা আফরিন এতে সভাপতিত্ব করেন। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন খাগড়াছড়ির উপ পরিচালক (স্থানীয় সরকার) নাজমুন আরা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ফারুক আদুল্লাহ,সহকারি পরিচালক মো: আব্দুল মান্নান ও ডা. সুভাষ বসু চাকমা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ, মহিলা বিষয়ক কর্মকর্তা মো: জাহাঙ্গীর আলম, আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন, সাংবাদিক মো: নিজাম উদ্দিন লাভলু প্রমুখ। কর্মশালায় সার্বিক তথ্য উপস্থাপন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এম সি এইচ সার্ভিস ইউনিটের উপ পরিচালক আ ন ম মোস্তফা কামাল মজুমদার। শেয়ার খাগড়াছড়িবিষয়: