রামগড়ে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত বাহার উদ্দিন বাহার উদ্দিন রামগড় প্রতিনিধি প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ , মে ৩১, ২০২৪ খাগড়াছড়ির রামগড় উপজেলায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “তামাক কোম্পানির হস্তক্ষেপ প্রতিহত করি, শিশুদের সুরক্ষা নিশ্চিত করি” এই প্রতিপাদ্য নিয়ে এ বছর বাংলাদেশে দিবসটি উদযাপিত হচ্ছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (৩১ মে২০২৪)সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ চত্বরে দিবসটি পালিত হয়। রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, উপজেলা প্রকৌশলী মোঃ নাইমুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ আজিজুর রহমান আঞ্জুম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম প্রমূখ।এছাড়াও উপজেলা স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ,সুশীল সমাজ প্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, সংবাদকর্মী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেয়ার খাগড়াছড়িবিষয়: