ঢাকা জেলা সিভিল সার্জন উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ ‘প্লাস ক্যাম্পেইন উপর প্রেস ব্রিফিং সভা নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ১১:৪৫ পূর্বাহ্ণ , মে ৩১, ২০২৪ ঢাকা জেলা সিভিল সার্জন অফিস উদ্যোগে ও জাতীয় পুষ্টি সেবা, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও স্বাস্থ্য অধিদপ্তর বাস্তবায়নে জাতীয় ভিটামিন’ এ ‘প্লাস ক্যাম্পেইন উপর জেলা প্রেস ব্রিফিং সভা গত বৃহস্পতিবার ঢাকা সিভিল সার্জন অফিস হল রুমে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলার সিভিল সার্জন ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাসের সভাপতিত্বে ভিটামিন ‘এ’ উপর দিক নির্দেশনা বক্তব্য রাখেন, ঢাকা জেলা তথ্য অফিসের পরিচালক কাজী গোলাম আহাদ, ঢাকা সিভিল সার্জন অফিসের ডেপুটি সিভিল সার্জন ডা: সরকার ফারহানা কবির ,মেডিকেল অফিসার ডা: নূরেন মুবাশশিরা প্রভা, ডাঃ,রেজওয়ানা পারভীন,ডাঃকাজী ওমর ফারুক, ঢাকা জেলা স্বাস্থ্য তও্বাবধায়ক আসাদুজ্জামান পান্না প্রমুখ।।এসময় উপস্থিত থাকেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা। শেয়ার সারা দেশবিষয়: