সাভারে সাংবাদিককে মারধরের ঘটনায় গ্রেফতার ২ নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 10:11 PM , May 28, 2024 নিউজ ৭১অনলাইন, সাভার: সাভারে সাংবাদিক আকলাকুর রহমান আকাশকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় ২ জনকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। এছাড়া ভুক্তভোগীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া মুঠোফোনটিও উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২৮ মে) ভোরে সাভার পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ব্যাংক কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার গোপ বিষয়টি নিশ্চিত করেছেন।গ্রেফতাররা হলেন— নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার খালিশপুর এলাকার জাকির হোসেনের ছেলে মো. মনির হোসেন (৩৪) এবং লক্ষ্মীপুর জেলার চন্দগঞ্জ থানার আবুল হোসেনের ছেলে বাবুল (৩৪)। বর্তমানে তারা সাভারের ব্যাংক কলোনী এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।এসআই সুদীপ কুমার গোপ বলেন, সাংবাদিক আকাশকে মারধরের ঘটনায় অভিযুক্ত দুইজনকে আজ ভোরে সাভারের ব্যাংক কলোনী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে। এছাড়া গতকাল দুপুরে কারখানার একটি স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় সাংবাদিকের ছিনিয়ে নেওয়া মুঠোফোনটিও উদ্ধার করা হয়েছে।উল্লেখ্য, গত রোববার (২৬ মে) সাভার পৌরসভার ভাগলপুর এলাকায় বেঙ্গল ফাইন সিরামিক নামের একটি সিরামিক কারখানা চত্বরে তথ্য সংগ্রহের জন্যে গেলে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের নিজস্ব সংবাদদাতা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল নাগরিক টিভির সাভার প্রতিনিধি আকলাকুর রহমান আকাশকে মারধর করে একদল দুর্বৃত্ত। এ ঘটনায় ভুক্তভোগী আকাশ বাদী হয়ে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। শেয়ার ঢাকাবিষয়: