ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ , মে ২৮, ২০২৪ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি সংগৃহীতঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। প্রথম দিকে তিনি পটুয়াখালী যেতে পারেন। আগামী বৃহস্পতিবার তিনি পটুয়াখালীর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে পারেন।বৃহস্পতিবার তিনি পটুয়াখালীতে যাবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।মঙ্গলবার (২৮ মে) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত বিফ্রিংয়ে এ তথ্য জানান তিনি।ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন। প্রথম দিকে তিনি পটুয়াখালী যেতে পারেন। আগামী বৃহস্পতিবার তিনি পটুয়াখালীর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করতে পারেন।সেতুমন্ত্রী বলেন, উপকূলে বাঁধ নির্মাণের কাজ বিভিন্ন সরকারের সময় হয়েছে। বাঁধ নির্মাণে কোন গাফিলতি বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। বড় প্রাকৃতিক দুর্যোগ বাঁধ ভাঙবে না এমন নিশ্চয়তা দেওয়া যায় না। শেয়ার জাতীয়বিষয়: