ঢাকায় বোমা তৈরির কারখানার সন্ধান, ঘিরে রেখেছে র্যাব নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ , মে ২২, ২০২৪ পুরাতন ছবিঢাকার বাড্ডায় একটি বাড়িতে বোমা তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ইতোমধ্যে কারখানাটি ঘেরাও করে রেখেছে এই এলিট ফোর্স।বুধবার (২২ মে) রাতে র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, পূর্ব-বাড্ডার টেকপাড়া এলাকার একটি বাড়িতে বিপুল পরিমাণ অবৈধ হাতবোমা ও বোমা তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। বাড়িটি ঘিরে রাখা হয়েছে। ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট।এ বিষয়ে অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি। শেয়ার রাজধানীবিষয়: