তীব্র গরমে রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 9:59 AM , April 26, 2024 রাজধানীর মোহাম্মদপুরে তীব্র গরমের কারণে ওভারহিট হয়ে পুলিশ (এসপিবিএন) ক্যাম্পে বৈদ্যুতিক মিটারে আগুন লেগে যায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় আধা ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় মোহাম্মদপুরের বসিলা এসপিবিএন ব্যারাকে এ ঘটনা ঘটে।জানা যায়, বসিলা শাহজালাল হাউজিং এ স্পেশাল প্রটেকশন অ্যান্ড ব্যাটালিয়ন (এসপিবিএন) ব্যারাকের নিচ তলায় থাকা ৮৪টি বৈদ্যুতিক মিটার পুড়ে যায়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।মোহাম্মদপুর ফায়ার স্টেশনের কন্ট্রোলের দায়িত্বরত মোহাম্মদ আফনান বলেন, গরমের কারণে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছিল। আগুনের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে শেয়ার রাজধানীবিষয়: