পাইকগাছায় তৃষ্ণার্থদের মাঝে পানি ও শরবত বিতরণ

মিলন দাশ মিলন দাশ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: 9:48 PM , April 25, 2024

পাইকগাছায় প্রচন্ড তাপদহে আক্রান্ত পথচারী তৃষ্ণার্থদের মাঝে পানি ও সরবত বিতরণ করা হয়েছে। শামসুর রহমান ফাউন্ডেশন পাইকগাছার উদ্যোগে মাসব্যাপী গৃহীত কর্মসুচী বৃহস্পতিবার সকালে এর উদ্বোধন করা হয়। পাইকগাছা জিরোপয়েন্ট ও কপিলমুনি বাজারে এর উদ্বোধন করেন ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় পরিচালক অধ্যক্ষ গোলাম সরোয়ার। মেজর (অবঃ) মেসবাহুল ইসলামের সার্বিক তত্বাবধানে এর আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন খুলনা জেলা পরিচালক আলতাফ হোসেন,পাইকগাছা উপজেলা আহ্বায়ক আবু রায়হান,সেক্রেটারি আল মামুন, উপদেষ্টা এডভোকেট আব্দুল মজিদ, মোঃ ফিরোজ আহমেদ, মোঃ সোহেল আহমেদ, ডাঃ আছাদুল ইসলাম,অধ্যাপক আব্দুল মোমিন, ও অধ্যক্ষ আব্দুর রহিম।

Loading