রাজশাহীতে ট্রাকচাপায় প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 8:55 PM , April 19, 2024 ট্রাকচাপায় রাজশাহীর মুরারীপুর এলাকায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে দামকুড়া থানার মুরারীপুরের কালুরডাং মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।নিহতরা হলেন- সুইট (৩৫), হামিদুল ইসলাম তাজুল (২০) ও আশিক ইকবাল (২০)।বিষয়টি নিশ্চিত করেছেন দামকুড়া থানার উপপরিদর্শক (এসআই) আলী আকবর।জানান, হতাহতরা দুটি মোটরসাইকেলে ছিল। অটোরিকশাকে সাইড দিতে গিয়ে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটেছে। লাশের ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শেয়ার সারা দেশবিষয়: