ময়মনসিংহ শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক কিশোর নিহত নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 4:07 AM , April 17, 2024 ময়মনসিংহ শহরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সামিউল সামি নামে এক কিশোর খুন হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে নগরীর কলেজ রোড মীরবাড়ী রেললাইন এলাকায় এই ঘটনা ঘটে।নিহত কিশোর সামি কমিউনিটি সেন্টারের অনিয়মিত খাবার পরিবেশক শ্রমিকের কাজ করত বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার পারিবারিক পরিচয় জানা যায়নি।কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।তিনি জানান, তুচ্ছ ঘটনায় কথা কাটাকাটির জের ধরে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।সেই সঙ্গে এই খুনের মূল কারণ অনুসন্ধানে পুলিশের তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া ঘটনার নেপথ্যে মাদক সম্পৃক্ততা বা অন্য কোনো বিষয় আছে কি না- তাও খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।এদিকে, খুনের ঘটনায় কলেজ রোড মীরবাড়ী রেললাইন এলাকায় নিরব পরিস্থিতি বিরাজ করছে। সেই সঙ্গে খুনিদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা দেখা গেছে শেয়ার সারা দেশবিষয়: