ধামরাইয়ে মুক্ত স্কাউট গ্রুপ উদ্যোগে ইফতার মাহফিল ও মাদ্রাসার এতিম শিশুদের ঈদ উপহার বিতরণ

প্রকাশিত: 11:01 AM , April 4, 2024

 

ঢাকার ধামরাইয়ে মুক্ত স্কাউট গ্রুপ উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ও মাদ্রাসার এতিম শিশুদের ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান গত বুধবার উপজেলা পরিষদ মিলায়তনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্কাউট উপকমিশনার (মানব সম্পদ) অ্যাডভোকেট খান মোহাম্মদ পীর – ই আকমলের সভাপতিত্বে ও ধামরাই মুক্ত স্কাউটস ইউনিট গ্রুপের লিডার শফিকুল ইসলামের সঞ্চালনায় এতিম শিশুদের ঈদ উপহার বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউট উপ কমিশনার (পররাষ্ট্র) মাইনুদ্দিন মানু, ধামরাই আফাজ উদ্দিন কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন টিপু,সাংবাদিক নবীন চৌধুরী, উপজেলা মুক্ত স্কাউট সাধারণ সম্পাদক আবু তাহের, মুক্ত স্কাউটের টিম লিডার মোহাম্মদ মাজিদুল ইসলাম ও সহকারি কাব লিডার মো: সোহাদা চৌধুরী সহ মাদ্রাসারএতিম শিশু ও স্কাউট গন।

Loading