সৌদি আরবে রোজা নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ , মার্চ ১১, ২০২৪ সৌদি আরবে রোজা শুরু আগামীকাল (সোমবার) থেকে। রোববার সন্ধ্যায় দেশটির সুপ্রিম কোর্ট এ কথা ঘোষণা করেছে। খবর আরব নিউজের।রোববার সন্ধ্যায় সৌদি আরবের সুদাইর ও আল-হারিকে চাঁদ দেখা গেছে।আরবি ক্যালেন্ডারের নবম মাস হলো পবিত্র রমজান। এ মাসে ধর্মপ্রাণ মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল প্রকার পানাহার থেকে বিরত থাকে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশে।পবিত্র এই মাস হলো আত্মসংযমের মাস। এ মাসে মুসলমানরা বেশি বেশি কোরআন পাঠসহ ইবাদত বন্দেগি করে থাকেন।এর আগে রমজান শুরুর তারিখ ঘোষণা করেছেঅস্ট্রেলিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, ফিলিপাইন ও জাপান। দেশগুলোতে রমজান শুরু হবে মঙ্গলবার থেকে। শেয়ার আন্তর্জাতিকবিষয়: