ধামরাইয়ে ঐতিহাসিক  ৭ই মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

প্রকাশিত: 3:09 PM , March 7, 2024

 

ধামরাই উপজেলা প্রশাসন উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমন্ডার আব্দুর রহমান, ধামরাই থানার কর্মকর্তা (অপারেশন) জামাল হোসেন, উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম ফয়সাল মাহমুদ ও মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়েল সাংস্কৃতিক গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।পরে ঐতিহাসিক ৭ই মার্চ বিষয়ের উপর প্রতিযোগি শিক্ষার্থীর মাঝে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Loading