আনোয়ারায় আগুনে ক্ষতিগ্রস্থদের “গহিরা প্রবাসী মানবিক ফাউন্ডেশন”র সহয়তা মোহাম্মদ নুরুল কবির মোহাম্মদ নুরুল কবির প্রকাশিত: 9:22 PM , March 6, 2024 আনোয়ারা উপজেলার রায়পুর পরুয়া পাড়ায় আগুনে ক্ষতিগ্রস্থদের মাঝে সামাজিক সংগঠন “গহিরা প্রবাসী মানবিক ফাউন্ডেশন”র আর্থিক সহয়তা প্রদান করা হয়েছে।বুধবার (০৬ মার্চ) দুই ধাপে ক্ষতিগ্রস্থ ১৯পরিবার ও অসহায় দুঃস্থদের মাঝে ২লাখ টাকা প্রদান করা হয়।এসময় ফাউন্ডেশনের সদস্য আরিফুর রহমান ঝিনুক, ইলিয়াস কাঞ্চন দিদার, আবদুল করিম মিস্ত্রি, আবদুল জব্বার, আবদুল ছবুর, আফসার মিয়া, আবদুল মোনাফ, মিন্ঠু, সলাহ উদ্দীন, ফারভেজ, নজরুল ইসলাম খোকা প্রমুখ উপস্থিত ছিলেন। শেয়ার অন্যান্যবিষয়: