ধামরাইয়ে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 12:17 PM , March 3, 2024 উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের উদ্যোগে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত শনিবার উপজেলা চত্বর থেকে ভোটার দিবস র্যালিটি বের হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে ধামরাই উপজেলা ভূমি কমিশনার সুচি রানী সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে রাখেন,উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহানা জেসমিন মুক্তা, ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন, ধামরাই থানার তদন্ত কর্মকর্তা মমিনুল ইসলাম ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাজমুনাহার প্রমুখ। শেয়ার সারা দেশবিষয়: