পটিয়ায় নতুন পুকুর পাড় স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন অল নাইট ফুটবল টুর্নামেন্টে

এস.এম.এ জুয়েল এস.এম.এ জুয়েল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: 11:02 AM , February 25, 2024
চট্টগ্রামের পটিয়ায় রশিদাবাদ স্পোর্টস একাডেমি আয়োজিত অল নাইট ফুটবল টুর্নামেন্টে নতুন নতুন পুকুর পাড় স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে। তারা ফাইনাল খেলায় ৬-০ গোলে আনু চেয়ারম্যান ফুটবল দলকে পরাজিত করে এ গৌরব অর্জন করে।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্টানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও পটিয়া উপজেলা শাপলা কুঁড়ির আসর সভাপতি আবদুল করিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বি জি এম ই এর সাবেক প্রথম সহ সভাপতি ও চট্রগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সহ সভাপতি মোহাম্মদ নাছির উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবদুল মোতালেব চৌধুরী উপজেলা আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন শিশু, আবদুল মালেক, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব নাজিম উদ্দীন, আবু তাহের রানা, মাহী, সামশেদ হিরু, তারেক রহমান, আরাফাত রহমান, সাজিদ, সরওয়ার অভি, মোহাম্মদ ইয়াসিন প্রমুখ।
অনুষ্টান পরিচালনা করেন তারেক খাঁন। এতে প্রধান অতিথি মোহাম্মদ নাছির বলেন, ক্রীড়া পরস্পর ভাতৃত্ববোধ ও সম্প্রীতি সৃষ্টির এক বিশ্বস্ত মাধ্যম। তিনি অবক্ষয়মুক্ত সমাজ বির্ণিমান সহ আলোকিত
সমাজ ও দেশ গড়তে ছেলে মেয়েদেরকে
শিক্ষার পাশাপাশি খেলাধুলায় উদ্বুদ্ধ করার আহবান জানান। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

Loading