জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 4:39 PM , December 15, 2022 প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তিনি এ ভাষণ দেবেন।প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস এ তথ্য জানিয়েছেন। বিটিভিসহ বিভিন্ন টেলিভিশন ভাষণটি সরাসরি সম্প্রচার করবে।এরআগে বাংলা নববর্ষ উপলক্ষে গত ১৩ এপ্রিল সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেয়ার জাতীয়বিষয়: