শেখ হাসিনার কর্মী হিসেবেই কাজ করবো নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 5:38 PM , August 26, 2022 সব সময় শেখ হাসিনার কর্মী ছিলেন এবং তার কর্মী হিসেবেই কাজ করে যাবেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।শুক্রবার (২৬ আগস্ট) বিকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে এসে তিনি এ কথা বলেন।সম্রাট বলেন, রাজনীতি নিয়ে আমার কোনো ভাবনা নেই। আমি সব সময় শেখ হাসিনার কর্মী ছিলাম, কর্মী হিসেবেই কাজ করে যাবো।এদিকে, আজ দুপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এর (বিএসএমএমইউ) হাসপাতাল ছেড়েছেন ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট।কার্ডিওলজিস্ট বিভাগের সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান ডা. মো. রসুল আমিন বলেন, এখনো তিনি পুরোপুরি সুস্থ হননি। আমাদের হাসপাতালেও সর্ব শেষ সময় পর্যন্ত তার চিকিৎসা চলছিল। তিনি যেহেতু জামিনে মুক্তি পেয়েছেন, এখন নিজেই সিদ্ধান্ত নেবেন চিকিৎসা কোথায় চিকিৎসা চালিয়ে যাবেন। শেয়ার রাজনীতিবিষয়: