দলীয় নেতারা মূল্যায়ন না করায় পদত্যাগ করলেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদুল্লাহ মুন্সী নিউজ৭১অনলাইন নিউজ৭১অনলাইন প্রকাশিত: 1:40 AM , February 13, 2022 দলীয় নেতাদের অবমূল্যায়নের কারণে পদত্যাগ করে কান্নায় ভেঙে পড়লেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহীদুল্লাহ মুন্সী । পদত্যাগ করে কান্নায় ভেঙে পড়েন তিনি শনিবার আনুষ্ঠানিক ভাবে আশুলিয়া প্রেসক্লাব হলরুমে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নিজ সভাপতির পদ থেকে পদত্যাগ এর কথা জানান। সাংবাদিকদের প্রশ্নউত্তর পর্বে শহীদুল্লা মুন্সী বলেন, রাজনৈতিক প্রতিপক্ষরা আমাকে অবমূল্যায়ন করেন, দলীয় উর্দ্ধতন নেতারা আমাকে কোনো প্রকার দলীয় প্রোগ্রামে ডাকেন না। আমি আমার কর্মীদের চাহিদা অনুযায়ী সেবা প্রদান করতে ব্যর্থ, আওয়ামী লীগের অঙ্গসংগঠনের একটা অংশ বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। তবে তারা ব্যঙ্গ করে বলেন আমরা ছ্যাচড়া লীগ করি, আমি আজ (৩২) বছরের রাজনৈতিক জীবনে নিজস্ব বাসভবন টুকু ব্যাংকের কাছে বন্ধক রেখেছি, বাংলাদেশ আওয়ামী লীগ আশুলিয়া থানা শাখার নেতাকর্মীদের রাজনীতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারলামনা, ভবিষ্যতে রাজনীতি করার ইচ্ছা আমার নেই, রাজনীতি আমাকে পথের ভিখারি করেছে, আমার ছেলে মেয়ে পরিবার পরিজন নিয়ে বর্তময়নে মানবেতর জীবন যাপন করছি, বাংলাদেশ আওয়ামীলীগ দলের জন্য কি করেছি সেটা আশুলিয়া থানার সকল নেতাকর্মীরা জানে, দলের জন্য শুভকামনা রইলো, জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এদেশের মেহনতী মানুষের। শেয়ার রাজনীতিবিষয়: