ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ১০৮ জন রোগী ভর্তি

প্রকাশিত: 7:48 PM , November 24, 2021

গত ২৪ ঘন্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন ১০৮ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ৮৭ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছে ২১ জন।

আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৪৭৯ জন।

চলতি বছরে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ২৬ হাজার ৭৪১ জন ভর্তি হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৬ হাজার ১৬৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে।

ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬ টি হাসপাতালে ৩৫৯ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১২০ জন ভর্তি রয়েছে। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৯৮ জন।

সূত্র-বাসস

Loading