আ.লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা শুক্রবার নিউজ ৭১ অনলাইন নিউজ ৭১ অনলাইন প্রকাশিত: 5:07 PM , November 18, 2021 আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা ১৯ নভেম্বর (শুক্রবার) বিকাল ৪টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের আমন্ত্রিত সদস্যদের যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।সূত্র : বাসস শেয়ার রাজনীতিবিষয়: