চট্টগ্রামে ভুয়া চিকিৎসক গ্রেফতার

প্রকাশিত: 2:05 PM , July 16, 2021

নগরীতে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। পাহাড়তলী থানাধীন মৌসুমী আবাসিক এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার রাম জীবন সাহা ওরফে আর জে সাহা(৫১) সেখানে চেম্বার খুলে চিকিৎসা দিয়ে আসছিলেন। পুলিশ জানিয়েছে নিজেকে এমবিবিএস ডাক্তার পরিচয় দিলেও যথাযথ কোন ডাক্তারি সনদ প্রদর্শন করতে পারে নি।

এসময় তার কাছ থেকে ২টি ছোট ডাক্তারি প্যাড ও ১টি বিপি মেশিন সেট জব্দ করা হয়।তার বিরুদ্ধে পাহাড়তলী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতার রাম জীবন সাহা ওরফে আর জে সাহা রাজবাড়ী জেলার সদর থানার মৃত রবীন্দ্র নাথ সাহা ও উর্মিলা রানী সাহার পুত্র। তার বাসা নগরীর হালিশহর নয়াবাজার।

Loading