ধামরাইয়ে সাড়ে ৬ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: 5:04 PM , November 16, 2026 ঢাকার ধামরাই উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অধিদপ্তর উদ্যোগে রবি মৌসুমে ফসল উৎপাদন বাড়াতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ঢাকার ধামরাইয়ে ৬ হাজার ৫০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ সোমবার (১৬ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুনের সভাপতিত্বে এ কর্মসূচির কৃষকদের মাঝে বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন।বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওমর ফারুক, ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তারা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবারের প্রণোদনা কর্মসূচিতে উপজেলার ৬ হাজার ৪০০ কৃষককে এক কেজি করে উন্নত জাতের সরিষার বীজ এবং ১০০জন কৃষককে আট কেজি করে খেসারির বীজ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেক কৃষককে চাষাবাদের জন্য প্রয়োজনীয় রাসায়নিক সারও দেওয়া হয়। শেয়ার সারা দেশবিষয়: