তরিকুল ইসলাম একজন সফল রাজনীতিবীদ ছিলেন___আশরাফুল আলম বাবু শার্শা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক

প্রকাশিত: 12:14 PM , November 11, 2026
0-0x0-0-0-{}-0-0#bokehtype:0#;illum:2 scene:0 humanIn:1;

দক্ষিণবঙ্গের অবিসংবাদিত নেতা, যশোর উন্নয়নের কারিগর এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অভিভাবক মরহুম তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ বার্তায় তাঁর রাজনৈতিক অবদান ও বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন যশোর জেলার শার্শা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো.আশরাফুল আলম বাবু। তরুণ প্রজন্মের আইকন এবং দলের ক্রান্তি সময়ের লড়াকু এই সৈনিক বলেন, তরিকুল ইসলামের মত নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব দক্ষিণবঙ্গে অতীতে যেমন ছিলেন না, আগামীতেও এমন আর কাউকে পাওয়া যাবে না।

৪ নভেম্বর তরিকুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে স্মৃতিচারণ করে মঙ্গলবার,১০ নভেম্বর শার্শা উপজেলার নাভারন বাজারস্থ তার ব্যবসা প্রতিষ্ঠানে বসে এক ভিডিও বার্তায়

বলেন, তরিকুল ইসলাম শুধু একজন নেতাই ছিলেন না, তিনি ছিলেন বিএনপির হাজারো নেতাকর্মীর রাজনৈতিক অভিভাবক ও পথপ্রদর্শক। তাঁর আদর্শ থেকেই নেতাকর্মীরা জনগণের সেবা করা এবং দুঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা লাভ করেছেন। তাঁর রাজনৈতিক উত্তরসূরি অনিন্দ্য ইসলাম অমিতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তরিকুল ইসলামের সেই জনকল্যাণমূলক আদর্শকে ধারণ করেই অনিন্দ্য ইসলাম অমিত মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। বিশেষ করে, করোনাকালীন মহামারীর দুঃসময়ে বাংলাদেশে সর্বপ্রথম রাজনৈতিক নেতা হিসেবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি—যা শুধু যশোর বা শার্শা নয়, গোটা দেশের মানুষের মাঝে প্রশংসিত হয়েছিল।

​তরিকুল ইসলামের আদর্শ ও ত্যাগের রাজনীতি ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে বলে তিনি অভিমত প্রকাশ করেন।

তিনি, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সরকারের বিদ্যুৎ এবং জ্বালানী প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালণ করছেন। দলের দুঃসময়ে আমাদের সাথে নিয়ে দল পরিচালনা করেছেন এবং আমাদেরকে সবসময় সাহস জুগিয়েছেন।

​এখন আমাদের বর্তমান অভিভাবক অনিন্দ্য ইসলাম অমিত। আমরা সবাই তাঁর জন্য দোয়া করি, দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করি। সকলে যেন ভাল থাকে,সুস্থ থাকে।

Loading